October 13, 2026, 10:31 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

খুলনায় পুলিশের বিশেষ অভিযানে ৮টি মোটরসাইকেল জব্দ

খুলনা প্রতিনিধি: মালিকানা সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য বা বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ সন্দেহজনকভাবে ৮টি মোটরসাইকেল জব্দ করেছে।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া বাজারের বন্ধু চার্জিং পয়েন্ট থেকে ৭টি এবং যমুনা চার্জিং পয়েন্ট থেকে ১টিসহ মোট ৮টি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশের ধারণা, এসব মোটরসাইকেল অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম বাসসকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনের সহযোগিতায় পুলিশ অভিযান চালায়। এসময় লবণচরা থানাধীন সাচিবুনিয়া বাজারের বন্ধু চার্জিং পয়েন্ট থেকে ৭টি এবং যমুনা চার্জিং পয়েন্ট থেকে ১টিসহ সর্বমোট ৮টি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চার্জিং পয়েন্ট বা গ্যারেজের মালিক উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মালিকানা সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য বা বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।

সহকারী পুলিশ কমিশনার বলেন, মোটরসাইকেলগুলো বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে অথবা দেশের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোটরসাইকেল হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বর্তমানে লবণচরা থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD