October 13, 2026, 11:36 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় স্পিকার বক্সে ২১০০ ইয়াবা, মাদক কারবারি গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় স্পিকার বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ আল রাহাত মামুন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়া মহানগরের শেরপুর রোডের ইয়াকুবিয়া স্কুল অ্যান্ড কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিবি।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল রাহাত মামুন শহরতলির চারমাথা ধমকপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. স্বপন মিয়ার নেতৃত্বে একটি দল শনিবার দুপুরে ইয়াকুবিয়া স্কুল অ্যান্ড কলেজ মোড়ের কাজী ওয়াকফ টাওয়ারের উত্তর পাশে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় আব্দুল্লাহ আল রাহাত মামুনকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি মাঝারি আকারের স্পিকার বক্স উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, স্পিকার বক্সটি খুলে বিশেষভাবে সাদা কস্টেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেটের ভেতর থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মামুন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান আলামিন ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপের ড্রয়ারে আরও ইয়াবা থাকার কথা স্বীকার করেন বলে ডিবি জানিয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল ৫টার দিকে চারমাথা ভবেরবাজার এলাকার ওই ব্যবসাপ্রতিষ্ঠানের ড্রয়ার থেকে নীল রঙের পলিথিনের প্যাকেটে রাখা আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবির দাবি, জিজ্ঞাসাবাদে মামুন দীর্ঘদিন ধরে বগুড়া মহানগরের বিভিন্ন মাদকসেবীর কাছে ইয়াবা বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD