October 14, 2026, 12:39 am
বগুড়া মহানগরের জলেশ্বরীতলাস্থ ইয়াকুবিয়া মোড়ে ‘বগুড়া ডোর কালেকশন’ এর দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই ) বিকেলে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ‘বগুড়া ডোর কালেকশন’ এর উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
সকল প্রকার কাঠের আধুনিক ডিজাইনের ফার্নিচার সহ দরজা তৈরী ও বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘বগুড়া ডোর কালেকশন’ এর ২য় শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন বগুড়া শাখার সভাপতি বজলুর রশিদ সুইট, সাধারণ সম্পাদক আব্দুর রহিম। অনুষ্ঠানে ‘বগুড়া ডোর কালেকশন’ এর প্রোপ্রাইটর মোছাঃ রতনা খাতুন, তার স্বামী মোঃ আশরাফুল আলম সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে অতিথিরা গুণগত মানসম্পন্ন পণ্য, আধুনিক নকশা এবং আন্তরিক গ্রাহকসেবার মাধ্যমে ‘বগুড়া ডোর কালেকশন’ ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।
পরে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা ২য় শাখা পরিদর্শন করেন। খবর বিজ্ঞপ্তি