October 14, 2026, 12:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ার শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার

যমুনা নিউজ বিডি: শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ ফজলে এলাহী ওরফে রঞ্জন (৪০) ও ছালেহা খাতুন ওরফে ছালে (৪৫) নামের মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের বামুনিয়া মন্ডলপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের স্থায়ী ঠিকানা বগুড়া জেলার শেরপুর উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে। কিছুদিন যাবত তারা শাজাহানপুর উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া এলাকায় জমি কিনে বসবাস শুরু করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার এসআই গোলাম মোস্তফা, এসআই আবু জাররা, এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আজ শুক্রবার (২৪ জুলাই) বিকালে বামুনিয়া মন্ডলপাড়ায় রঞ্জনের নির্মাণাধীন বাড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানকালে রঞ্জন ও ছালেহার হেফাজত হতে সাড়ে ১৩ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয় এবং রঞ্জন ও ছালেহা কে আটক করা হয়।

আটককৃতদের গাঁজা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, কুড়িগ্রাম জেলা থেকে গাঁজা ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, মাদক ব্যবসায়ী রঞ্জন ও তার স্ত্রী ছালেহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD