October 13, 2026, 10:32 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ

খুলনা প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা নগরীর ২২, ২৯, ৩১ নম্বর ওয়ার্ডে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ২২নং ওয়ার্ড সংলগ্ন নতুন বাজার আবু হানিফ মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচিতর উদ্বোধন করেন কেডিএ’র চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ন-আহবায়ক কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, গোলাম জুলকার নাইন, ২২নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো শহিদুল ইসলাম, সদস্য সচিব জহির উদিন লিটন, ২৯নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রাজ্জাক হাওলাদার রাজিব, সদস্য সচিব কামরুল ইসলাম কামু, ৩১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব আবু সায়েম সহ মহানগর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ড যুবদলের নেতাকর্মী, কর্মী-সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষ।

কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তারা বলেন, তারেক রহমানের নির্দেশনায় যুবদলের নেতাকর্মীরা পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে আসছেন। বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার।
উপস্থিত নেতৃবৃন্দ এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD