October 13, 2026, 11:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

যমুনা নিউজ বিডি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ৬ হাজার কেজি ভারতীয় জিরা এবং একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৪ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইব্রাহীমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইব্রাহীমপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

পরে কাভার্ড ভ্যানে থাকা জিরার বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। এরপর গাড়িটি তল্লাশি করে ৬ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করা হয় এবং কাভার্ড ভ্যানটি আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত জিরা ও কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। আটককৃত মালামাল ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD