October 13, 2026, 10:32 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

নীলফামারী প্রতিনিধি: ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে জেলায় আজ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।

আজ শুক্রবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত বৃক্ষ মেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক হোমায়রা মন্ডল, জাতীয়তাবাদী মহিলাদলের জেলা সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, বন কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন কর্মকর্তা নিশি কান্ত মালাকার।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়।

বন কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে।

নীলফামারী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রংপুর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। এ বৃক্ষ মেলায় ৫২টি স্টল স্থান পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD