October 13, 2026, 11:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

উল্টো টানে শেষ হলো ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা

যমুনা নিউজ বিডি: ঢাকার ধামরাইয়ে উল্টো রথ টানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার কায়েতপাড়া রথখোলা এলাকায় হাজারো ভক্তের উপস্থিতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হয়। রথ টানা শেষ হলেও প্রথা অনুযায়ী এ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী মেলাটি ধামরাই পৌর এলাকায় চলবে মাসব্যাপী।

গত ১৬ জুলাই মাসির বাড়িতে যশোমাধবের যাত্রার মধ্য দিয়ে মূল রথ উৎসবের সূচনা হয়েছিল। আট দিনের মাথায় শুক্রবার বিকেল ৫টায় যাত্রাবাড়ী মন্দির থেকে পুনরায় কায়েতপাড়া রথখোলায় রথ টেনে নিয়ে আসা হয়। এ সময় ভক্তরা কলার কাঁদি ও চিনি ছিটিয়ে আরাধনা জানান। উৎসব উপলক্ষে দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা সার্বিক সুখ, শান্তি ও পারিবারিক মঙ্গল কামনা করেন।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আয়োজক ও প্রশাসনের কর্মকর্তারা। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত বণিক সকল ভক্ত ও সহায়তাকারীদের ধন্যবাদ জানিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন জানান, পুরো উৎসবজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। উল্টো রথ শেষ হলেও মেলার প্রায় দুই শতাধিক স্টলে দর্শনার্থীদের আনাগোনা ও কেনাকাটা চলবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD