October 13, 2026, 11:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ৯ দিনব্যাপী রথ উৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে খাগড়াছড়ি বাজারস্থ শ্রীশ্রী রাধা বন্ধুবিহারী মন্দিরের আয়োজনে উল্টো রথ মহোৎসব উপলক্ষে একটি ধর্মসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভুইঁয়া।

ধর্মসভা শেষে উল্টো রথযাত্রার উদ্বোধন করেন, সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভুইঁয়া। রথযাত্রার বর্ণাঢ্য এ আয়োজনে অংশ নেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্তরা। রথকে কেন্দ্র করে পূজা-অর্চনা, প্রার্থনা, ভজন-কীর্তন এবং ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বয়সি নারী-পুরুষ ও শিশুরা।

উল্লেখ্য, গত ১৬ জুলাই শ্রীশ্রী রাধা বন্ধুবিহারী ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের সূচনা হয়ে কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে শেষ করেছিল। নয় দিনব্যাপী লক্ষ্মী নারায়ণ মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শেষে শুক্রবার উল্টো রথযাত্রার মাধ্যমে এ বছরের আয়োজনের সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, শান্তি, সম্প্রীতি ও সকলের মঙ্গল কামনায় প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আনন্দঘন পরিবেশে রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD