October 14, 2026, 12:39 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ : জিএম সিরাজ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের আট দিনব্যাপী রথযাত্রা উৎসব। আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টায় পৌর শহরের গোসাইপাড়া মহল্লায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে প্রতিটি উৎসব সকল ধর্মের মানুষের মিলনমেলায় পরিণত হয়। জন্মগতভাবে আমাদের ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও আমরা সবাই এক সৃষ্টিকর্তার সৃষ্টি। পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে আমাদের একটি উন্নত ও মানবিক জাতি হিসেবে এগিয়ে যেতে হবে। তিনি সবাইকে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন, জগন্নাথ মন্দির কমিটির সভাপতি সমীর কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুণ্ডু, আবু রায়হান আজাদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD