October 14, 2026, 12:39 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়াসহ পাঁচ জেলার উন্নয়ন শীর্ষক ওয়ার্কশপ

ষ্টাফ রিপোর্টার: উত্তর জনপদের বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা জেলার উন্নয়ন প্রেক্ষিত সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এবং যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন বিশ্লেষকরা।

আজ শুক্রবার (২৪ জুলাই) মমইন হোটেল রিসোর্ট কনভেনশন সেন্টারে ওয়ার্কশপ আয়োজন করে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ চিকিৎসক ডা. সি এম ইদ্রিস।

এতে স্থানীয় সংসদ সদস্য, পাঁচ জেলার সরকারি কলেজের শিক্ষক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কৃষিবিদ, ব্যবসায়ীসহ পরিবহন সংশ্লিষ্টরা সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে সুচিন্তিত মতামত ব্যক্ত করে। ইতিহাস চর্চা গবেষণা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, বগুড়া জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, বগুড়ার সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর হোসনে আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা ডা. মশিউর রহমান।

বক্তব্যে রেজাউল করিম বাদশা এমপি বলেন, বগুড়ার উন্নয়নমূলক কার্যক্রম তরান্বিত করতে হবে। নানান প্রকল্পের মাধ্যমে উত্তর জনপদের অবহেলিত জেলাগুলোকে উন্নয়নের ধারায় সামিল করতে চাই। বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা পাঁচ জেলাকে সমন্বিত করার উদ্যোগ নিয়েছে। সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধ হলেই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটবে এবং সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

ওয়ার্কশপে বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, নওগাঁ, সিরাজগঞ্জ পাঁচটি আলাদা গ্রুপে সমস্যা সম্ভাবনা চিহ্নিত করে মতামত দেন। ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার উপদেষ্টা আনোয়ারুল কবির দুলাল, সিনিয়র সহ।সভাপতি কেএম রাজিউল্লা, ওয়ার্কশপ আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মতিউর রহমান, জুলফিকার আলী ভুট্টো উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD