October 14, 2026, 12:39 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন, সেলফ সার্ভিস সেন্টার ও এটিএম বুথ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে বগুড়া অঞ্চলে আধুনিক ব্যাংকিং সেবার সম্প্রসারণ করেছে পূবালী ব্যাংক পিএলসি। এই লক্ষ্য বাস্তবায়নে বগুড়া অঞ্চলে একযোগে ৮টি ক্যাশলেস ক্যাম্পেইন, সেলফ সার্ভিস সেন্টার এবং এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাশলেস কার্যক্রমের সূচনা করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক এ এস এম রায়হান শামীম। অনুষ্ঠানে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক হেড অফিসের এডিসি ডিভিশনের উপমহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান রবিউল আলম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসের পরিচালক মো. সেলিম আহমদ, অতিরিক্ত পরিচালক মো. আতিকুর রহমান, উপপরিচালক শুভ্র বসাক, সহকারী পরিচালক মো. সুমন পারভেজ। এছাড়াও অনুষ্ঠানে গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা উল্লেখ করেন, ক্যাশলেস সোসাইটি গঠনে পূবালী ব্যাংকের এই উদ্যোগ বগুড়া অঞ্চলের ডিজিটাল লেনদেন ব্যবস্থার অগ্রগতিতে এবং গ্রাহকদের দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD