October 14, 2026, 1:40 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

গাবতলীর কৃতী সন্তান নূর এ রওশনের পিএইচডি ডিগ্রি অর্জন।

ষ্টাফ রিপোর্টার: বগুড়া জেলার গাবতলী উপজেলার তরফসরতাজ গ্রামের কৃতী সন্তান নূর এ রওশন চীনের Ocean University of China থেকে Chinese Government Scholarship-এর অর্থায়নে সামুদ্রিক মাছের পুষ্টি বিষয়ক গবেষণার মাধ্যমে ডক্টরেট (PhD) ডিগ্রি অর্জন করেছেন।

তিনি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সোবহান বুলু ও দিলরুবা সোবহানের কনিষ্ঠ সন্তান। তাঁর এই আন্তর্জাতিক শিক্ষাগত অর্জনে গাবতলীসহ পুরো বগুড়াবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
বর্তমানে নূর এ রওশন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর স্বামী ড. মো. গোলাম সাজেদরিয়ারও একই প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবনে নূর এ রওশন এক পুত্র সন্তানের জননী।
নূর এ রওশনের এই অসাধারণ সাফল্যে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসী তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে দেশের মৎস্য গবেষণা ও উন্নয়নে তাঁর আরও গুরুত্বপূর্ণ অবদান প্রত্যাশা করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD