October 13, 2026, 11:36 pm
যমুনা নিউজ বিডি: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল ও ভাষানটেক থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে দুই থানার বর্তমান ওসিদের ডিএমপির পৃথক ইউনিটে বদলি করা হয়েছে।
বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, কাফরুল থানার বর্তমান ওসি সাজ্জাদ হোসেনকে ডিএমপির ট্র্যান্সন্যাশনাল ক্রাইম বিভাগে এবং ভাষানটেক থানার বর্তমান ওসি আসলাম হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
এদিকে, ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক সাইফুল ইসলামকে কাফরুল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।