October 13, 2026, 10:32 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠিত

যমুনা নিউজ বিডি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলার বাউফলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। উদ্বোধনের পর বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় প্রধান অতিথি বলেন, ‘পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের প্রতিটি অঞ্চলে সবুজায়নের লক্ষ্যে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচি শুধু একটি রাজনৈতিক উদ্যোগ নয়, এটি পরিবেশ ও মানবতার কল্যাণে একটি জাতীয় দায়িত্ব। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাউফল উপজেলা বিএনপির সদস্য জাকির হোসেন কানুনগো, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, যুগ্ম আহ্বায়ক হাসান মল্লিক এবং বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম।

এ ছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন। শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD