October 13, 2026, 10:32 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

মাদকের সম্পৃক্ততা পেলে কোনো পুলিশ সদস্যকেও ছাড় নয়

যমুনা নিউজ বিডি: কোনো পুলিশ সদস্য মাদক সংশ্লিষ্টতায় জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। শুধু মাদক কারবারিই নয়, মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। প্রয়োজনে তাদের আয়ের উৎস অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন এ পুলিশ কর্মকর্তা।

বুধবার (২২ জুলাই) যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ছোট-বড় কোনো মাদক কারবারিকেই আইনের বাইরে রাখা হবে না। শুধু কারবারিদের গ্রেফতার করলেই হবে না; বরং এই চক্রের মূল হোতাদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, মাদক নির্মূল শুধু পুলিশের একার দায়িত্ব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই এ সংকট মোকাবিলা সম্ভব। সমাজভিত্তিক সচেতনতা বাড়ানো গেলে মাদকের ভয়াবহতা অনেকাংশে নিয়ন্ত্রণ করা যাবে।

এসময় কিশোর গ্যাং দমনে খুলনা বিভাগের সব জেলা পুলিশ সুপারকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এক্ষেত্রে গোয়েন্দা নজরদারি বাড়ানো, নিয়মিত অভিযান পরিচালনা এবং অভিভাবকদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রযুক্তিনির্ভর বিশেষ টিম গঠনের কথাও জানান ডিআইজি। বলেন, এই টিম সার্বক্ষণিক অনলাইন প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করবে এবং জুয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

এ ছাড়া ছোট কিংবা বড় সব ধরনের চুরির ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিআইজি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো অস্থিতিশীলতা সৃষ্টিকারী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ রয়েছে।

এর আগে, যশোর পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজি মোস্তাফিজুর রহমানকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি কার্যালয় প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন।

তিনি জানান, সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চলতি অর্থবছরে যশোর জেলা পুলিশ ৩ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। জেলার বিভিন্ন থানা পুলিশ ফাঁড়ি পুলিশ লাইনস ও অন্যান্য পুলিশ স্থাপনায় এসব গাছ রোপণ করা হবে।

মতবিনিময় সভায় যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, মিরাজুল ইসলাম, সাখাওয়াত হোসেন, আহসান হাবিবসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD