October 14, 2026, 1:41 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

শিবগঞ্জে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায়

শিবগঞ্জ বগুড়া: বগুড়ার শিবগঞ্জ পৌরসভা ও আমতলী বাজারের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে কয়েকটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ডাক্তারের স্যাম্পল ওষুধ রাখা এবং ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত ফ্রিজের নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে পাঁচটি মামলা করে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে অভিযোগ দায়েরের মাধ্যমে সহায়তা করেন বগুড়া ঔষধ প্রশাসনের কর্মকর্তা জেসমিন বেগম। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে শিবগঞ্জ থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের দোকানগুলোতে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD