October 14, 2026, 3:45 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়া বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে ছাত্রদলের আনন্দ মিছিল

ষ্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন হওয়ায় বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই ) বিকালে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ মিছিলটি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়। মিছিল
পূর্বে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সিনিয়র সহ-সভাপতি মামুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আসাদ সিদ্দিকী রাকিব এবং সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর।
বক্তারা বলেন, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা উল্লেখ করেন, শিক্ষা ক্ষেত্রে বগুড়া দীর্ঘদিন ধরে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। তাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন।
সমাবেশে জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
সঞ্চালনা পর্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদনের মাধ্যমে জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি নবগঠিত বিশ্ববিদ্যালয়ের নাম মরহুমা বেগম খালেদা জিয়ার নামে নামকরণের দাবি জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাতমাথায় সমাপনী বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, দীর্ঘদিন পর বগুড়ার উন্নয়ন ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকারের প্রতি বগুড়াবাসী, সাধারণ শিক্ষার্থী এবং জেলা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় চালু হলে উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ ও মান আরও বৃদ্ধি পাবে।
আনন্দ মিছিলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান, আরিফুল ইসলাম, শরীফ হাসান নিরব, সাদ্দাম হোসেন, অভি, যুগ্ম সাধারণ সম্পাদক রিহাদ হোসেন, ইমরান, স্বচ্ছ, আতিক, জাকির, সহ-সাধারণ সম্পাদক মো. জিতু, স্বপ্ন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওহাব রিয়াজসহ জেলা, উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
এছাড়া বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রোজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব; সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা, সদস্য সচিব সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসানসহ বিভিন্ন কলেজ ও উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধুনট, কাহালু, গাবতলী, সারিয়াকান্দি, নন্দীগ্রাম, শাজাহানপুর, দুপচাঁচিয়া, আদমদীঘি, শিবগঞ্জ, শেরপুর ও বগুড়া সদর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রদলের ২৮টি ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD