October 14, 2026, 10:27 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেপ্তার আট

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় চুরির মামলার তিন আসামি ও আদালতের পরোয়ানাভুক্ত পাঁচ আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার রাজিবপুর, উচাখিলা ও আঠারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, ঈশ্বরগঞ্জ থানায় সোমবার দিবাগত রাতে দায়ের হওয়া চুরির মামলায় মো. আনিছুর রহমান (২০), মো. শামীম মিয়া (২২) ও মো. হারেছ মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

আনিছুর রহমানের বাড়ি উত্তর বনগাঁও গ্রামে হলেও বর্তমানে তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা (ফেরিঘাট মোড়) এলাকায় বসবাস করছিলেন। শামীম মিয়া ও হারেছ মিয়ার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার উত্তর বনগাঁও গ্রামে।

অপর অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. আনোয়ার, মো. আওয়াল, মো. মাতাব আলী, নিজামুদ্দিন (৫৫) ও মো. দুলাল খাঁ। তাদের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার ভাটিচর নওপাড়া গ্রামে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘রাতভর উপজেলার রাজিবপুর ও উচাখিলা ইউনিয়নে অভিযান চালিয়ে পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করা হয়। এছাড়াও আঠারবাড়ী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার তিনজন আসামিসহ আটজনকে আদালতে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD