October 14, 2026, 3:58 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় দুই ক্রীড়া সংগঠককে জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বগুড়ার তরুণ ক্রীড়া সংগঠক ফাতিন নুর শুদ্ধ বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সদস্য নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা দিয়েছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।
রোববার (১৯ জুলাই) বিকলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে দুই ক্রীড়া সংগঠককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে বগুড়ার ক্রীড়া সংগঠকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ জেলার জন্য গৌরবের বিষয়। তাদের নেতৃত্বে সুইমিং ও ভলিবলসহ দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংগঠক, কোচ, ক্রীড়াবিদ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত দুই সংগঠকের সাফল্য কামনা করেন এবং দেশের ক্রীড়াঙ্গনে বগুড়ার সুনাম আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD