October 14, 2026, 3:57 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় বাক প্রতিবন্ধী রুবি বেগম”র হত্যাকারীদের ফাঁসির দাবি

ষ্টাফ রিপোর্টার: দীর্ঘ ২৫ বছর আগে নিখোঁজ হওয়া বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা বাক-প্রতিবন্ধী রুবি বেগম (ওহেদা বেগম)-এর নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বগুড়া মহানগরের “বগুড়া মূক-বধির সংঘ”-এর উদ্যোগে সাতমাথায় জিলা স্কুলের সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা নিহত রুবির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে মৃত্যুদন্ডের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে (সোশ্যাল মিডিয়া) একটি ভিডিও দেখে পরিবারের সদস্যরা রুবিকে শনাক্ত করতে সক্ষম হন। জানা যায়, নিখোঁজ হওয়ার পর রুবি বেগম নরসিংদী জেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশন এলাকায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন। সেখানে তিনি ‘রুবি বেগম’ নামে পরিচিত হলেও তার আসল নাম ওহেদা বেগম।

পরিবারের অভিযোগ, দীর্ঘ ২৪-২৫ বছর নিখোঁজ থাকার পর অবশেষে যখন রুবির সন্ধান পাওয়া গেল, তখন জানা যায় সামান্য কিছু টাকার লোভের কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রুবির বড় ভাই ও ২০ জন সদস্যের একটি যৌথ পরিবার ছিল, যার মধ্যে ১৮ জনই ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বর্তমানে রুবির মতো তার পরিবারের আর কেউ অবশিষ্ট নেই।

মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন। যারা এমন একজন অসহায় মানুষের ওপর এই নির্মম অত্যাচার ও হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের যেন কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।”

নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশন এলাকায় এই বাক-প্রতিবন্ধী নারীর ওপর সংঘটিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বগুড়া মূক বধির সংঘের সভাপতি আইনজীবী রায়হান আহম্মেদ রানা, কোষাধ্যক্ষ ইমামুল হাসান,নির্বাহী সদস্য আরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD