October 13, 2026, 11:36 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

যমুনা নিউজ বিডি: বৃহস্পতিবার (১৬ জুলাই) একটি বিশেষ দিনকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জেলাজুড়ে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা টহল শুরু করেছেন। তাদের সঙ্গে র‌্যাব ও পুলিশও যৌথভাবে টহল দিচ্ছে।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এই তথ্য নিশ্চিত করে জানান, জেলায় প্রায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে লাইভ মিছিল থেকে কাশিয়ানীতে ১৫ জন এবং গোপালগঞ্জ সদরে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি বিজিবিও মাঠে থাকবে জানিয়ে পুলিশ সুপার বলেন, গোপালগঞ্জকে অন্য জেলা থেকে আলাদাভাবে দেখা হচ্ছে না। এখানকার মানুষ শান্তিপ্রিয়। ১৬ জুলাইকে সামনে রেখে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে ৫ জন নিহত হন।

সেই দিনটিকে কেন্দ্র করে এবার যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি না ঘটে, সেজন্যই জেলাজুড়ে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD