October 14, 2026, 6:40 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়াকে নতুন গোপালগঞ্জ বানাবেন না-নাসির উদ্দীন পাটোয়ারী

ষ্টাফ রিপোর্টার:  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বগুড়ায় জুলাই পদযাত্রা ও পথসভায় অংশ নিয়ে বলেছেন, বগুড়াকে নতুন গোপালগঞ্জ বানাবেন না। তিনি আরও বলেন, যে সংসদ জনতার নয়, সেই সংসদকে ধিক্কার জানাই।

বগুড়া জেলার এনসিপি’র আয়োজনে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় সদর থানার সামনে থেকে পদযাত্রায় অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পদযাত্রাটি সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়।

এদিন সন্ধ্যা ৭টার পর জুলাই শহিদদের স্মরণ করে বগুড়া জেলার সদস্য সচিব সুলতান মাহমুদ স্বাগত বক্তব্য রাখেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এবং আগামীতে বগুড়া সদর উপজেলা নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী এ এম জেড শাহরিয়ার জুহিনকে পরিচয় করিয়ে বক্তব্য শুরু করেন উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

জাতীয় নাগরিক পার্টি এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে বলে তিনি জানান। এছাড়াও তিনি শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহবান জানান। বগুড়াকে আলাদা জেলা হিসেবে না তৈরি করতেও সরকারের প্রতি আহবান জানান এই নেতা। সারজিস আলম তার বক্তব্যের শেষে গণভোটের বৈধতা দিয়ে পরিবর্তনের নতুন বাংলাদেশ গড়তে সরকারকে আহবান জানান।Government

সমাপনী বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের বেতন-ভাতা বৃদ্ধি করতে গণমাধ্যম মালিক ও সরকারের প্রতি আহবান জানান। তিনি বগুড়াকে আরেকটি গোপালগঞ্জ না বানানোর আহবান জানান।

এনসিপির কেন্দ্রীয় এই নেতা জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বাস্তবায়নে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যে সংসদে পুশইন, সীমান্ত হত্যার মতো জাতীয় ইস্যু নিয়ে বেশি বেশি আলোচনারও তাগিদ দেন জুলাই গণঅভ্যুত্থান থেকে জাতীয় রাজনীতিতে আসা এই নেতা। এছাড়াও তিনি প্রবাসে সীমিত খরচে দেশের শ্রমজীবীদের পাঠানোর ব্যবস্থা করার তাগিদ দিয়ে নতুন প্রজন্মের ওপর বগুড়াবাসীকে ভরসা রাখার আহবান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।Maps

এর আগে বগুড়ার দুঁপচাচিয়ায় পথসভাতেও নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বগুড়ায় পৌছে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই সনদ বাস্তবায়ন, শহীদদের বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিভিন্ন শ্লোগান সহ পদযাত্রা সম্পন্ন করেন।

অন্যান্য নেতৃবৃন্দের মাঝে আরও বক্তব্য রাখেন, যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, সচিব গাজী সালাউদ্দীন তানভীর, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মুখ্য সংগঠক সাকিব মাহদী, বগুড়া জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, চেয়ারম্যান পদ প্রার্থী এ এম জেড শাহরিয়ার জুহিন। সঞ্চালনা করেন বগুড়া জেলা যুগ্ম সদস্য সচিব মো: আবদুস সবুর সুমন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD