October 13, 2026, 11:36 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

গোবিন্দগঞ্জে পাঁচ লাখ টাকার কারেন্ট জাল জব্দের পর ধ্বংস

গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলা শহরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার তামশিদ ইরাম খান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

গোপন সংবাদের ভিত্তিতে, গোবিন্দগঞ্জের বাজারে দুটি গোডাউনে অবৈধ কারেন্ট জাল কেনাবেচা হচ্ছেÑএমন খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার তামশিদ ইরাম খান।

অভিযানে গোবিন্দগঞ্জ শহরের বাজারের দুটি গোডাউন থেকে বিপুল পরিমাণ জাল জব্দ করে উপজেলা চত্বরে আনা হয়।

পরবর্তীতে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মিজানুর রহমান বাসসকে বলেন, কারেন্ট জাল জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি মাছের পোনা নিধন করে মৎস্য সম্পদ ধ্বংস করছে।

নিয়মিত তদারকির মাধ্যমে অবৈধ জালের ব্যবহার বন্ধে আমরা কাজ করছি। আজকের অভিযানে জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা।

উপজেলা নির্বাহী অফিসার তামশিদ ইরাম খান বলেন, মৎস্য সম্পদ রক্ষায় সরকার কারেন্ট জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। জাটকা ও মা মাছ রক্ষায় এবং মৎস্য সম্পদের বংশবিস্তার নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD