October 13, 2026, 11:36 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্ম সংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরএমপি, তিনি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার নবগঠিত বিভাগীয় কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজনে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগে কমিটির সভাপতি কে এম রুবেলের সভাপতিত্বে সাধারন সম্পাদক ফোরকান সিকদারের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন, ড. জিয়াউদ্দিন, চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিযাউদ্দিন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যন প্রকৌশলী বেরায়েত হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ।
উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কেন্দ্রীয় সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন, মহাসচিব কামরুল ইসলাম, সহ সভাপতি হাসান সরদার জুয়েল প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। । বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা, দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যারা নালা-নর্দমা ও খাল দখল করে রেখেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এছাড়া সাতকানিয়া, চকরিয়া ও বন্যাকবলিত অন্যান্য নিচু এলাকার মানুষের পাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা নিয়ে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে নবগঠিত বিভাগীয় কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে নিবেদিতভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD