October 14, 2026, 7:37 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নাটোরে ১১শ’ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা প্রদান

নাটোর প্রতিনিধি:  নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১১শ’ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাকসব্জির বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রণোদনার এসব উপকরণ হস্তান্তর করা হয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান।

উপজেলা কৃষি অফিসার সবুজ আলী জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বেগুন, লাউসহ সাত প্রকার শাকসব্জির ৩০০ গ্রাম করে বীজ এবং ১৫ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD