October 14, 2026, 7:39 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় উলামা মাশায়েখ সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে

ষ্টাফ রিপোর্টার: দেশের বিদ্যমান প্রেক্ষাপট নিয়ে বগুড়া শহরের নবাববাড়ি রোডের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে জেলা উলামা মাশায়েখ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো উলামা সমাবেশ ২০২৬। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ড. খলিলুর রহমান মাদানী। তিনি তার বক্তব্যে ইসলামের ইতিহাস তুলে ধরে বলেন, ভারত উপমহাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে আলেমদের রক্তের ওপর দাঁড়িয়ে। হক ও সত্যের পথে অবিচল থেকে দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে আলেমদের ত্যাগ স্বীকার করার ইতিহাস দীর্ঘ। আলেমদের যে চারিত্রিক শক্তি ও ঐক্যের শক্তি রয়েছে, তা ইসলামের বিরোধীদের নেই। আজ আমরা দেশ ও দশের জন্য যে দায়িত্ব পালন করছি, তা কেয়ামত পর্যন্ত অব্যাহত রাখতে হবে। তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, আলেমদের পিছনে সবাই কাজ করলেও, সবার আগে হুঙ্কার দিয়েছিল উলামায়ে কেরাম। আন্দামান দ্বীপপুঞ্জে আলেমদের ওপর চালানো নির্যাতনের ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, “আমাদের বাহিনী এমন বাহিনী—যাদের চারিত্রিক শক্তি ও ঐক্যের শক্তি অদম্য। একজনকে নিতে গেলে আমরা সবাই যাব—এই ঐক্যই আমাদের বড় শক্তি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বায়তুস সালাত জামে মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা আলী হাসান উসামা। তিনি বলেন, মউতের ফয়সালা আসমানে হয়, জমিনে নয়। আইয়ুব খানের আমলে আলেমদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি জানান, মাওলানা মওদুদীর (রহ.) ফাঁসির আদেশের সময়ও তিনি অবিচল ছিলেন। তিনি বলতেন, মউতের ফয়সালা আকাশে হয়, জমিনে নয়’। আজ আমাদের সেই বলিষ্ঠ ঈমানের প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, আমরা যে যে মাজহাবে আছি অসুবিধা নেই, কিন্তু ইসলামের পক্ষে আমরা সবাই এক। অতীতের মতো বর্তমানেও আমাদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তিনি ১৯৯৭ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে নারী নীতি, শিক্ষানীতি ও ইসলামবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আলেমদের মাঠে নামার ইতিহাস তুলে ধরে বলেন, আলেম ওলামারা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হতে দেবে না, এই সংকল্প নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ বর্তমান সময়ে উলামায়ে কেরামের করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। অধ্যাপক ড. মোঃ আব্দুস সামাদ বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে উলামায়ে কেরামকে কেবল ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং সামাজিক ও রাজনৈতিক সকল ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠতে হবে। বিশেষ অতিথির অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, আল্লাহর দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আলেমদের ভূমিকায় মুখ্য। তাই দিন প্রতিষ্ঠার আন্দোলনে তিনি আলেমদের সার্বিক সহযোগিতা কামনা করেন। অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল তার বক্তব্যে বলেন, “ইসলামের আদর্শকে সমুন্নত রাখতে হলে আলেম ও সাধারণ জনতাকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে কোনো অপশক্তিই ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করার সাহস না পায়। এছাড়া বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার বলেন, বগুড়ার মাটি সবসময় হক ও সত্যের পক্ষে আপসহীন। উলামায়ে কেরামের এই সমাবেশ থেকে যে ঐক্যের বার্তা দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অতীতে যেমন আলেমগণ জেল-জুলুম সহ্য করে ইসলামের পাশে দাঁড়িয়েছেন, ভবিষ্যতেও আমরা সেই পথেই অবিচল থাকব।
উলামা মাশায়েখ পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা মমতাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল বাছেতের পরিচালনায় সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD