October 14, 2026, 7:37 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় ক্রীড়া পল্লী ও ফুটবল স্টেডিয়াম স্থাপিত হবে : রেজাউল করিম বাদশা এমপি

ষ্টাফ রিপোর্টার: বগুড়া প্রেস ক্লাবে স্পোর্টস রিপোর্টার্স এসাসিয়েশনের আয়োজনে আজ ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনটির সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন-বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা এমপি বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপনে স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, ফুটবল স্টেডিয়াম, ক্রীড়া পল্লী স্থাপন সহ নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। বগুড়ার কৃতী সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়া শহরকে অবকাঠামোগত দিক থেকে ঢেলে সাজানো হবে। করতোয়া নদীর পাড় ঘেঁষে বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। বিগত ১৭ বছরের উন্নয়ন বৈষম্যর কথা জাতীয় সংসদে উত্থাপনের কথাও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। বগুড়াবাসীর জীবনমান উন্নয়নে শিল্প-কারখানা স্থাপনে যাবতীয় দ্বার উন্মোচনে সার্বিক বিষয়ের পরিকল্পনার কথাও প্রধানমন্ত্রীর নজরে এনেছেন বলে জানান তিনি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘নতুন কঁড়ি’তে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট সংযোজনের মাধ্যমে দেশের শিশু-কিশোর-তরুণদের মাদক থেকে দূরে রাখার পক্রিয়ায় অধিক প্রচার প্রসারে ক্রীড়া সাংবাদিকদের আরও সজাগ থেকে সকলকে মিলে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদ রুখে দেওয়ার বিষয়ে আলোকপাত করেন। স্কুল পর্যায়ে ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে ক্রীড়ায় দেশের কোমলমতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার বিষয়ে সরকারের পরিকল্পনার রয়েছে বলে তিন সাংবাদিকদের জানান।

সংগঠনটির কার্যক্রম বেগবান করতে জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি দৈনিক করতোয়ার সিনিয়র স্টাফ রিপোর্টার রাহাত রিটু। অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সরকার সন্ধানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আলিম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD