October 14, 2026, 7:37 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক

ষ্টাফ রিপোর্টার: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৮ জনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা জুয়াড়ি পালিয়ে যায়।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার পুলিশ সদর ইউনিয়নের হাটসাজাপুর উত্তরপাড়া গ্রামের একটি শ্যালো মেশিনঘরে অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— হাটসাজাপুর এলাকার মৃত আজিজুল বারীর ছেলে এনামুল (৬০), মৃত মকলেছের ছেলে আলম মিয়া (৫০), মৃত আফতাব উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪০), মৃত মত্তাজ আলীর ছেলে আব্দুল মমিন (৫০), নইমুদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৪৫), মৃত তয়ব আলীর ছেলে ওবায়দুর প্রামাণিক (৩৮), আরেজ আলীর ছেলে মেহেরুল ইসলাম (৫৪) এবং আব্দুস সাত্তারের ছেলে আবু বক্কর (৪৫)।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD