October 14, 2026, 10:28 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

জয়পুরহাটে অর্ধকোটি টাকার উদ্ধারকৃত যৌন উত্তেজক সিরাপ ধ্বংস

যমুনা নিউজ বিডি: জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ ২০ বিজিবি হাতে আটক হওয়া ২৩ হাজার ৭৫ বোতল বিপুল পরিমাণ অবৈধ ও মানবদেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে জয়পুরহাট আদালত চত্বরের সামনে রোলার দিয়ে এসব ধ্বংস করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৫২ লক্ষ ৭৭ হাজার ৫৫০ টাকা বলে জানা গেছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র ও জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক সহ অন্যান্যরা।

জানা যায়, ১৪ মার্চ বিকেলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট পৌর শহরের বাটার মোড় হতে জামালগঞ্জ গামী রাস্তার সংলগ্ন জানিয়ার বাগান এলাকার একটি গোডাউনে অভিযান পরিচালনা করে।​

অভিযানকালে গোডাউন ঘর থেকে অবৈধভাবে মজুদকৃত ও চালানের উদ্দেশ্যে রাখা বিভিন্ন নামের সর্বমোট ২৩ হাজা ৭৫ বোতল ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত এই অবৈধ সিরাপের আনুমানিক বাজার মূল্য ৫২ লক্ষ ৭৭ হাজার ৫৫০ টাকা।​ এই ঘটনায় জড়িত থাকার অপরাধে শিহাব উদ্দিন মন্ডলকে হাতেনাতে আটক করা হয়।

সে জয়পুরহাট সদরের দোগাছী গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। আটককৃত আসামির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তীতে সংগৃহীত আলামত ও অবৈধ সিরাপসমূহ প্রশাসনের উপস্থিতিতে রাস্তার ওপর রোলার দিয়ে পিষে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

​এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ এই ধরনের অবৈধ ও নকল সিরাপের বিরুদ্ধে এবং মাদক দমনে তাদের এই কঠোর অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD