October 14, 2026, 3:24 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় কুকুরকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় বার্মিজ চাকু সহ স্বপন গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার: বগুড়া শহরে একটি পথকুকুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত স্বপন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া সদর শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন খবর পান যে, বগুড়া মহানগরের কানছগাড়ী এলাকায় একটি কুকুর গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। পরে তিনি স্থানীয় দুই যুবক এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জলেশ্বরীতলার ডা. আকাশ পেটস কনসাল্টেন্সিতে নিয়ে যান।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরকে বিষয়টি অবহিত করা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান, ভেটেরিনারি সার্জন ডা. লুৎফর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের সমন্বয়ে কুকুরটির চিকিৎসা শুরু হয়।
পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, কানছগাড়ী এলাকার স্বপন নামের এক ব্যক্তি কুকুরটির ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় মো. এমরান হোসেন বাদী হয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পেনাল কোডের ৪২৯ ধারায় মামলা (নং-৮৯, তারিখ ২৯ জুন ২০২৬) রুজু হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মঙ্গলবার রাতে বকসিবাজারের ১ নম্বর (মেইন) গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত স্বপনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চাকু উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত স্বপনের বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র আইনে আরও একটি মামলা (নং-৯০, তারিখ ৩০ জুন ২০২৬) দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD