October 14, 2026, 7:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ার ৬৩টি কেন্দ্রে অংশ নিচ্ছেন ৩৩৭০৪ জন পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার : আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবার বগুড়া জেলায় মোট ৬৩ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৭০৪ জন। এরমধ্যে ছাত্র ১৮ হাজার ৪৭৫ এবং ছাত্রীর সংখ্যা ১৫ হাজার ২২৯ জন। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বগুড়ার ৩৪ কেন্দ্রে মোট ২৭ হাজার ২শ’ পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এরমধ্যে ছাত্র ১৪ হাজার ২৫২ জন এবং ছাত্রী ১২ হাজার ৯৪৮ জন। আলিম পরীক্ষায় মোট ১৪ কেন্দ্রে অংশ নিচ্ছেন ২ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী।

এরমধ্যে ছাত্রের সংখ্যা ১ হাজার ৪৭৬ জন এবং ছাত্রী ১ হাজার ২০২ জন। বগুড়ার মোট ১৫ কেন্দ্রে বিএমটি’র (বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি) পরীক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৮২৪ জন। এরমধ্যে ছাত্র ২ হাজার ৭৪৭ এবং ছাত্রীর সংখ্যা ১ হাজার ৭৯ জন।

এর আগে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রতি বছরের মতো এবারেও যেন নান্দনিক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়, সে দিকে দৃষ্টি রাখতে হবে। নীতিমালাতে যেসব নির্দেশনা রয়েছে তা অনুসরণ করে প্রতিটি বিষয়ে ব্যবস্থা নেওয়া জরুরি।

পরীক্ষা সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তি যেন কেন্দ্রে প্রবেশ করতে না পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সকল শিক্ষক এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিগণ আইডি কার্ড পরিধান করে যেনো কেন্দ্রে প্রবেশ করে সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন তিনি। সভায় এইচএসসি/সমমান পরীক্ষা সংক্রান্ত সম্যক ধারণা ও নীতিমালা অনুসারে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদেরকে কেন্দ্রে পাঠানো এবং কেন্দ্র সচিব/কক্ষ পরিদর্শক কোন পরীক্ষার্থীর সাথে যেন খারাপ আচরণ না করেন সে বিষয়ে বিশেষ খেয়াল রাখার নির্দেশনা প্রদান করা হয়।

পরে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার এবং কেন্দ্র সচিবদের, পরীক্ষার হলে দক্ষ কক্ষ পরিদর্শক নিয়োগ এবং পরীক্ষার্থীদের আসন বিন্যাস নীতিমালা অনুসরণপূর্বক যৌক্তিক দূরত্ব বজায় রেখে সাজানো নির্দেশ দেন। সভায় পরীক্ষা পদ্ধতি যেন স্বচ্ছ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এদিকে পরীক্ষার্থীদের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল, রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।

এদিকে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD