October 14, 2026, 7:39 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় মহানগর বিএনপির মিছিল

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বগুড়া মহানগর বিএনপি। আজ বুধবার (১ জুলাই) শহরের নবাববাড়ি সড়কস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি। এতে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। মহানগর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, বিএনপি নেতা মশিউর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আকতার, সাবেক কাউন্সিলর মো. রুস্তম আলী, রাজু পাইকার ও এনামুল হক সুমনসহ দলীয় অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ঘোষিত বাজেটকে ঐতিহাসিক ও সময়োপযোগী আখ্যা দিয়ে বলেন, বর্তমান বিএনপি সরকার একটি পঙ্গু ও ভঙ্গুর অর্থনীতি পেয়েছিল। সেই সংকটময় অবস্থা থেকে দেশকে টেনে তুলতে এবং বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, এটি সম্পূর্ণ জনবান্ধব একটি বাজেট যা দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং ধনী-দরিদ্রের মধ্যকার ব্যবধান কমিয়ে আনতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। দেশের অর্থনীতিকে সচল করতে এ ধরনের যুগান্তকারী বাজেট পেশ করার জন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD