October 13, 2026, 11:36 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

জেলা গোয়েন্দা শাখা, দিনাজপুর কর্তৃক আন্তঃজেলা ডাকাত দলের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার; ডাকাতির সরঞ্জাম ও পিকআপ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রফিকুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব সুমন রঞ্জন সরকারের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ ডিবি দিনাজপুর মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০/০৬/২০২৬ ইং তারিখ ১৯.৩৫ ঘটিকায় দিনাজপুর কোতোয়ালি থানাধীন বাহাদুর বাজার স্টেশন রোডস্থ হোটেল রাজের ৩য় তলায় ৩০৬ নং রুমে কতিপয় আন্তঃজেলা ডাকাত দল দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম তাৎক্ষণিক উক্ত হোটেলে অভিযান পরিচালনা করিয়া আসামি ১। মোঃ সোহানুল ইসলাম (৪০), পিতা-মৃত মজলিস শেখ, মাতা-পিয়ারুনেছা, সাং-জঙ্গল মুকন্দপুর, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, ২। মোঃ খলিল (৩০), পিতা-মৃত আব্দুল গনি, মাতা-মোছাঃ সাহেরা, সাং-রাজাপুরা (পশ্চিম ইলিশা), থানা-ভোলা সদর, জেলা-ভোলা, ৩। বরুন বালা (৪৩), পিতা-মৃত মহানন্দ বালা, মাতা-আহলাদী বালা, সাং-মুসুরিয়া, ডাকঘর-রামশীর-৮১১০, থানা-কোটালিপাড়া, জেলা-গোপালগঞ্জ, ৪। মোঃ দুলাল মিয়া (৪০), পিতা-মোঃ আবুল কালাম, মাতা-দুলালী বেগম, সাং-মুরাদপুর ০৬ নং কাফ্রীখাল, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুরগণকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ডাকাতির কাজে ব্যবহৃত একটি NISSAN Double Cabin Carry Boy পিকআপ, ৫টি মোবাইল ফোন, ১টি কর্ডলেস ড্রিল মেশিন, ২টি কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার, ১১টি কাটিং ডিস্ক, ৪টি শিট মেটাল কাটার, বিভিন্ন ধরনের রেঞ্চ, স্ক্রু ড্রাইভার, টেস্টার, হেক্স কী, ড্রিল বিট, ১০টি চাবির থোকায় মোট ৬৭টি বিভিন্ন ধরনের চাবি, ৭টি স্টেইনলেস স্টিলের তালা, ২টি লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জার, ৬টি জাম্পার কেবল, মাল্টিপ্লাগ, ক্রোবার, লোহার পাইপ, ‘এল’ আকৃতির লোহার রড, ৩টি ভুয়া প্রতিষ্ঠানের পরিচয়পত্র, ১টি ব্যাকপ্যাক, ২টি রিফ্লেকটিভ সেফটি ভেস্ট এবং পিকআপে ব্যবহৃত ভুয়া “জরুরি বিদ্যুৎ” ও “জরুরি টাওয়ারের কাজে নিয়োজিত” লেখা লেমিনেটেড ডিসপ্লে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন মোবাইল টাওয়ারের পাওয়ার হাউজে রক্ষিত ব্যাটারি ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম ডাকাতির সঙ্গে জড়িত। তারা নিজেদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী, টেকনিশিয়ান ও ড্রাইভার পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অপরাধ সংঘটিত করত। এ ঘটনায় জড়িত আরও সহযোগী পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD