October 13, 2026, 11:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগের পুরস্কার বিতরণ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লিগ (২০২৫-২৬) উপলক্ষে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় ইনিংস অনুষ্ঠিত না হওয়ায় সৈয়দপুর রাইজিং ক্রিকেট একাডেমি ও নীলফামারী নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমিকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

বুধবার (১ জুলাই) বিকালে শহরের মিনি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ লিগে ‘ক’ ও ‘খ’—দুই গ্রুপে জেলার মোট আটটি দল অংশ নেয়। ফাইনালে প্রথমে ব্যাট করে সৈয়দপুর রাইজিং ক্রিকেট একাডেমি ১৫২ রান সংগ্রহ করে। তবে বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস অনুষ্ঠিত না হওয়ায় দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু মোহাম্মদ সোয়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আবুল হাসেম, ক্রীড়া সংগঠক আব্দুস সালাম বাবলাসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যরা।

জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু মোহাম্মদ সোয়েম জানান, গত ১৫ মে শুরু হওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগে জেলার আটটি দল অংশগ্রহণ করে। তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং জেলা থেকে জাতীয় পর্যায়ের ক্রিকেটার তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD