October 14, 2026, 8:37 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

পাবনায় মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের জিরো টলারেন্স বাস্তবায়নের দাবি

যমুনা নিউজ বিডি: ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে পাবনায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১১ টায় পাবনা পৌর পেশাজীবী সংগঠনের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন পাবনা জেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আব্দুল মজিদ, পাবনা স্পেশালিস্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, ফার্মাসিটিক্যাল ইউনিটের সেক্রেটারি ফরিদুল ইসলাম বাবু, এক্সিকিউটিভ ফোরামের এক্সিকিউটিভ সদস্য আনিসুর রহমান, ফার্মাসিটিক্যাল এক্সিকিউটিভ ফোরাম, পাবনার সহ-সভাপতি আব্দুল হামিদ, অহিদুল ইসলাম ও ডা. সাজিদুর রহমান টুটুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা পৌর পেশাজীবী সংগঠনের সভাপতি ও বিশিষ্ট কেমিস্ট মাহাবুবুল আলম। সঞ্চালনা করেন পাবনা জেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তারা প্রশাসনের প্রতি মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও মাদকের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দাবি জানান এবং কোনো ধরনের রাজনৈতিক, সামাজিক বা অন্য কোনো প্রভাব যেন অপরাধীদের ক্ষেত্রে প্রশ্রয় হিসেবে কাজ না করে, সে বিষয়ে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, মাদক নির্মূল কেবল আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়; সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতাসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা অপরিহার্য। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
সভায় প্রশাসনের মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি সকল স্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD