October 14, 2026, 8:39 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নওগাঁয় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় আজ তিনহাজার আটশ’ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে

রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ধামইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান, অভিজিৎ কুমার কুন্ডু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হবে। এরমধ্যে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট তিনহাজার আটশ’ জন কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD