October 14, 2026, 8:36 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দুই দফা দাবিতে বগুড়ায় ডাকঘর কর্মচারী সমিতির সমাবেশ

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘর কর্মচারীদের দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে এক সমাবেশ আজ শনিবার (২৭ জুন) বগুড়া পৌর উদ্যান চত্বরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতির বগুড়া জেলা সভাপতি তফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও ইদ্রিস আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে প্রায় সাড়ে ৮ হাজার শাখা ডাকঘরে কর্মরত ২৩ হাজার কর্মচারী বেতন বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। অবিভাগীয় কর্মচারীদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধিসহ বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি না পেলে আগামী ৬ জুলাই থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালিত হবে।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ আয়োজনে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD