October 14, 2026, 12:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সুফিয়া কামাল হলে সংযুক্ত শিক্ষার্থীদের বরণ করে নিল ছাত্রদল নেতৃবৃন্দ

যমুনা নিউজ বিডি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে সংযুক্ত নারী শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ।আজ সোমবার সকালে হলে আগত শিক্ষার্থীদের ফুল, কলম ও শিক্ষা সামগ্রী উপহার হিসেবে দিয়ে বরণ করে নেয় তারা।

জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রী তাওহিদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরী ও জাকিয়া সুলতানার নেতৃত্বে হলের মূল ফটকে তাদেরকে স্বাগত জানানো হয়।

আগত শিক্ষার্থীরা তাদেরকে বরণ করে নেয়ার জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন পরিচালনা করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD