October 14, 2026, 10:27 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

শিবগঞ্জে কোল্ড স্টোরেজ ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

শিবগঞ্জ প্রতিনিধি: কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে বগুড়ার শিবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আলু চাষি, ব্যবসায়ী ও সাধারণ কৃষকরা।
রোববার (২১ জুন) বিকেলে বগুড়া জেলা আলু চাষি ও আলু ব্যবসায়ী এ্যাসোসিয়েশন সিহালি হাট-পীরব শাখা এবং আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চলতি মৌসুমে আলু উৎপাদনের খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এমন পরিস্থিতিতে কৃষকরা আর্থিক সংকটে রয়েছেন। এর মধ্যে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ আলু সংরক্ষণের ভাড়া প্রতি বস্তা ৩৮০ টাকা নির্ধারণ করায় কৃষকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। কৃষকের স্বার্থ বিবেচনায় আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবি জানান তারা।
বগুড়া জেলা আলু চাষি ও আলু ব্যবসায়ী এ্যাসোসিয়েশন সিহালি হাট-পীরব শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন হেলাল হাজী, নয়ন মাস্টার, জুয়েল রানা, শফিকুল ইসলাম, সেকেন্দার আলী, কাইয়ুম, জহুরুল ইসলাম, মুক্তার, সোহরাব আলী, আবুল কাশেম ও বোরহানসহ অন্যান্য কৃষক ও ব্যবসায়ী নেতারা।
বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে স্থানীয় কৃষক, আলু ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD