October 14, 2026, 7:07 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সারাদেশে মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার: ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বেলা ১১টায় বগুড়া শহরের সাতমাথা এলাকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বগুড়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি ডা. এন.সি. বাড়ই, সহ-সভাপতি চন্দন চক্রবর্ত্তী, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অমৃত লাল সাহা, বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল, সহ-সভাপতি চন্দ্রন চক্রবর্ত্তী, যুগ্ম সাধারণ সম্পাদক কমল আগারওয়ালা, জীবন দাস, রিপন ঘোষ ও সমর দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রাম নারায়ণ কানু, সুবীর দত্ত, গোপাল দেওয়ারী, শুভ প্রসাদ, কংগো চক্রবর্ত্তী, প্রভাত কুমার সাহা, উত্তম রায়সহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধর্মের মানুষের অনুভূতিতে আঘাত কিংবা ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল বারবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং দেব-দেবীর অবমাননার মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
বক্তারা গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার হুমকির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাতকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সনাতনী সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননার প্রতিবাদ জানিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান। এ সময় ‘জয় শ্রীরাম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতমাথা এলাকা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD