October 14, 2026, 11:26 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় পরিবহন শ্রমিক ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার: শুক্রবার বিকেলে বগুড়ার চারমাথাস্থ জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বগুড়া মহানগরীর উদ্যোগে পরিবহন শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বগুড়া মহানগরীর সভাপতি এজাজ আহমেদ আসলাম। পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হাফেজ মাহবুবুর রহমান ও নুর আলমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বগুড়া মহানগরীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বগুড়া মহানগরীর সভাপতি মো. আজগর আলী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা সভাপতি মো. মনজুরুল ইসলাম বাবু।

আরোও উপস্থিত ছিলেন বগুড়া মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বগুড়া মোটচর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক আজাদুল হক উজ্জল সহ নেতৃবৃন্দ ।
শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, পরিবহন খাতের শ্রমিকদের অধিকার, কল্যাণ, পেশাগত নিরাপত্তা দেওয়ার জোর দাবী জানানো হয়। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু ও বাজেটে শ্রমিক উন্নয়নে বরাদ্দ দেওয়ার জোর দাবী জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD