October 13, 2026, 11:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ভারতে পাচারের সময় রসুন ও ইউরিয়া সার জব্দ

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙামাটির সীমান্তবর্তী হরিণা এলাকা দিয়ে নদীপথে ভারতে পাচারের সময় চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ করেছে ছোট হরিণা ১২ বিজিবির একটি টহল দল।
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ছোট হরিণা সীমান্ত দিয়ে নদীপথে ইঞ্জিনচালিত বোটে করে পাচারের সময় এসব পণ্য জব্দ করা হয়।

ছোট হরিণা বিজিবি সূত্রে জানা যায়, নদীপথে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে কিছু পণ্য পাচার করা হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করা হয়। এ সময় ইঞ্জিনচালিত একটি বোট থেকে ১৮ বস্তা চায়না রসুন ও ৯ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে একটি চক্র বাংলাদেশি পণ্য পাচারের চেষ্টা করে। তবে বিজিবির তৎপরতায় তারা বারবার ব্যর্থ হচ্ছে।

ছোট হরিণা জোনের কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান বন্ধে বিজিবি কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে কোনো অবৈধ পণ্য যাতে সীমান্ত পাড়ি দিতে না পারে, সে জন্য বিজিবি সর্বদা সজাগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD