October 14, 2026, 9:34 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় ৫২ মামলার আসামি পিন্টু গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২- বগুড়ার অভিযানে ৫২ মামলার আসামি মোঃ আমিরুজ্জামান পিন্টু (৫৫)কে গ্রেফতার করা হয়েছে। ধৃত পিন্টু বগুড়া মহানগরের মালগ্রাম খন্দকারপাড়ার ডাক্তার আবু জাফরের ছেলে। তিনি রেইনবো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান।

র‌্যাব সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪ টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি অভিযানিক দল মালগ্রাম খন্দকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গসহ বিভিন্ন অভিযোগে সর্বমোট ৫২ টি মামলা রয়েছে।

উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় আগে বগুড়ায় হাজারো গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে আমিরুজ্জামান পিন্টুর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছিলেন আমানতকারীরা। সেই থেকে তিনি পলাতক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD