October 14, 2026, 12:28 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়া ক্লাব ঢাকার আয়োজনে প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীনকে গণসংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার: বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীনকে গণসংবর্ধনা দিয়েছে বগুড়া ক্লাব ঢাকা। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় বগুড়া মহানগরের শহীদ টিটু মিলনায়তনে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
সংবর্ধনা অনুষ্ঠানে এম. আর. ইসলাম স্বাধীনকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি বগুড়া ক্লাব ঢাকার পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথিসহ মঞ্চে উপস্থিত বিশেষ ও আমন্ত্রিত অতিথিদেরও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক লালু এবং সাইরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
বগুড়া ক্লাব ঢাকার চেয়ারম্যান হারুন অর রশীদ রাজু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মীর আশরাফ আলী।
অনুষ্ঠান শেষে বগুড়া ও ঢাকার শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD