October 14, 2026, 1:23 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়া মহানগর বিএনপির দোয়া মাহফিল

যমুনা নিউজ বিডি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বাদ মাগরিব বগুড়া মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মশিউর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান তুহিনসহ মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ডা. জোবায়দা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা তাঁর চিকিৎসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সফলতা ও মঙ্গল কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD