October 14, 2026, 7:55 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যমুনা নিউজ বিডি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী পিরোজপুরে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক আবু সাঈদ এ কর্মসূচির উদ্বোধন করেন।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজার জেলায় উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় পিরোজপুরেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে বনজ, ফলদ ও ঔষুধি বৃক্ষ রোপণ করা হবে।

এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান, পিরোজপুর বন বিভাগের বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ ইয়াকুব আলী।

জেলা প্রশাসক কার্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশ বনজ, ফলদ ও ঔষুধি শতাধিক বৃক্ষ রোপণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD