October 14, 2026, 12:27 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় তালের শাঁসের চাহিদা বেড়েছে

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জ্যৈষ্ঠের গরমে পাঁচবিবি উপজেলা ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় তালের শাঁসের চাহিদা বেড়েছে। দিনের বেলায় তীব্র তাপমাত্রা উপেক্ষা করে শহর গ্রামের রাস্তার মোড়, বাজার, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে এখন দেখা মিলছে তালের শাঁস বিক্রেতাদের। গরমে স্বস্তি পেতে এবং শরীর ঠান্ডা রাখতে অনেকেই ভিড় করছেন এসব অস্থায়ী দোকানে।

পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, ছোট ছোট ভ্যান ও ঠেলাগাড়িতে সাজিয়ে রাখা হয়েছে কচি তালের শাঁস। প্রতিটা তালের শাঁস বিক্রি হচ্ছে ৫টাকায়। দোকানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকে।

এলাকাবাসী জানান, সাধারণত শ্রমজীবী মানুষ, রিকশাচালক, ভ্যানচালক, শিক্ষার্থী ও পথচারীরা গরম থেকে সাময়িক স্বস্তি পেতে তালের শাঁস কেনেন। বর্তমানে তাল গাছের পরিমাণ কমে যাওয়ায় তালের শাঁস ব্যবসায়ীরা মৌসুমের শুরুতে গাছ মালিকদের অগ্রিম টাকা দিয়ে রাখেন।

তালের শাঁস বিক্রেতা বাগজানা গ্রামের আফাজ উদ্দিন (৬০) জানান গরম বাড়ার সাথে সাথে বিক্রিও বেড়েছে, প্রতিদিন ভোরে বিভিন্ন এলাকা থেকে তাল সংগ্রহ করে শহরে আনা হয়। গরম বাড়ার সাথে সাথে তাল শাঁস বিক্রি বেড়েছে, প্রতিদিন প্রায় ৩ হাজার তাল শাঁস বিক্রি হয়। তিনি আরও বলেন আমি দীর্ঘদিন যাবৎ এই গ্রীষ্মকালীন ফল সহ বিভিন্ন মৌসুমী ফল বিক্রি করে আসছি। এই উপার্জন দিয়ে এক ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করাচ্ছেন এবং এক মেয়ে কোরআনে হাফেজ। বর্তমানে সে ঢাকায় মাদ্রাসাতে পড়াশুনা করছেন।

বিভিন্ন পুষ্টিবিদদের মতে তালের শাঁসে রয়েছে প্রচুর পানি, খনিজ লবণ ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা গরমে শরীরের পানিশূন্যতা দূর করতে সহায়তা করে। এছাড়া এটি শরীরকে সতেজ রাখে এবং তাৎক্ষণিক শক্তি জোগায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD