October 14, 2026, 1:24 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় ইমাম-মুয়াজ্জিন সমিতি’র মাদক মুক্ত সমাজ ও বিনির্মানে ইমামদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার: শুক্রবার সকালে বগুড়া জেলা ইমাম-মুয়াজিন সমিতির উদ্যোগে বগুড়া কেন্দ্রীয় (বড়) মসজিদে মাদক মুক্ত সমাজ বিনির্মানে ইমামদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মুফতি মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং কার্যকরী সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল জলিল, বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, মাওলানা আব্দুস সালাম, মাওলানা হাফেজ শাহিন রেজা, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, পীরজাদা আমজাদ হোসেন রাশেদী, মাওলানা শেখ ফরিদ উদ্দীন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আজাহার আলী, মাওলানা জাহাঙ্গীর আলম, আব্দুল আলিম আমিনী, মাওলানা শাহাদৎ হোসেন, মাওলানা শাহজালাল, মাওলানা ফজলুল হক, মাওলানা জিয়াউল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার আলেসম সমাজ বান্ধব সরকার। বিএনপি সরকার ক্ষমতা গঠনের পর প্রথম ১০০ দিনের কর্মসুচীতে দেশের ইমাম আলেম সমাজের পাশে দাঁড়িয়েছে। কার্ডের মাধ্যমে আলেম সমাজকে সম্মানী ভাতার আওতায় আনা হয়েছে। দেশের সকল আলেম সমাজ, ইমাম মুয়াজি¦ন খতিবদের সরকারী পেনশন ভাতার আওতায় আনা হবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যানে কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD