October 14, 2026, 1:25 pm
গাবতলী প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে অস্থায়ীভাবে নির্মিত ইটের রাস্তার কাজ শেষে ব্যবহৃত ইটগুলো তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার গাবতলী বাগবাড়ীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে চলাচলের অযোগ্য রাস্তা সাময়িকভাবে ইট দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছিল। সম্প্রতি ওই ইটগুলো অপসারণ করা হলে অনেকের মাঝে বিভ্রান্তি দেখা দেয়। তবে সংশ্লিষ্টরা জানান, নতুন কার্পেটিং রাস্তা নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে অস্থায়ীভাবে ব্যবহৃত ইটগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
বর্তমানে রাস্তাটির নতুন করে উন্নয়ন ও নির্মাণকাজ চলমান রয়েছে। কাজ সম্পন্ন হলে এলাকাবাসী একটি টেকসই ও উন্নত যোগাযোগ ব্যবস্থা পাবে বলে আশা করা হচ্ছে।